আজ রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (১৪ মার্চ) বেশকিছু এলাকায় থাকবে না বিদ্যুৎ। এদিন সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। রোববার (১৩ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নেসকো। এতে বলা হয়- বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর লাইনের নিকটবর্তী গাছ কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিন ফিডারের অন্তর্গত নজিরের মোড়, নতুন বুধপাড়া, পশ্চিম বুধপাড়া, মৌলভী বুধপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন, চারুকলা অনুষদ, কৃষি অনুষদ, জলিলের মোড়, মেহেরচন্ডী, মেহেরচন্ডী পূর্বপাড়া, সমশের মন্ডলের মোড়, মেহেরচন্ডী কড়াইতলা, স্কুল মোড়, চকপাড়া, খড়খড়ি কৃষি ব্যাংক মোড়, রেজা কোল্ড স্টোরেজ ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
