১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অর্ণার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৫ September ২০২৩, ৯:৪৬ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
অর্ণার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 
বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন আজ।

জন্মদিনে অর্ণার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক রুদ্র ধর এর আয়োজনে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বাদ আসর নগরীর ২৩ নং ওয়ার্ড এ অবস্থিত আহম্মেদপুর অস্থায়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর সাহেববাজার সংলগ্ন শ্রী শ্রী লক্ষী নারায়ণ দেব বিগ্রহ ও হুনুমান জিউ আখড়া মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন