১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ September ২০২৩, ৬:৫৪ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ লাল।

এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন