১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে ‘বঙ্গবন্ধু ও ক‘জন ঘনিষ্ঠ সুহৃদ’ গ্রন্থের মোড়ক

প্রকাশিত: ১০ September ২০২৩, ৬:১৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগরীতে ‘বঙ্গবন্ধু ও ক‘জন ঘনিষ্ঠ সুহৃদ’ গ্রন্থের মোড়ক
বিজ্ঞাপন

লেখক ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সাইফুদ্দীন চৌধুরী রচিত ও দেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘অবসর’ কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও ক‘জন ঘনিষ্ঠ সুহৃদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানে রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন