১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ২৬ September ২০২৩, ৮:৪২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোছা: আশা খাতুন (২৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার মো: হুমায়ুন কবিরের স্ত্রী।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,গতকাল সন্ধ্যা ৭টায়  কাশিয়াডাঙ্গা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সোয়া ৭টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আশা খাতুনকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির বাড়ি তল্লাশি করে শোকেসের ড্রয়ার হতে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।

তার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন