১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে ডিজিটাল স্মারক ও নথি’র ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১ October ২০২৩, ৭:২৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে ডিজিটাল স্মারক ও নথি’র ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন
আরএমপিতে ডিজিটাল স্মারক ও নথি’র ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ ১ অক্টোবর বেলা ১১ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর ডিজিটাল স্মারক ও নথি’র ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
দিনব্যাপী এ কর্মশালায় অফিস ম্যানেজমেন্ট, ডি-নথি সিস্টেম, ফাইল ব্যবস্থাপনা, ডাক ব্যবস্থাপনা, নথি ব্যবস্থাপনা, ডাক নথি’তে উপস্থাপন পদ্ধতি, নথি ও পত্রজারিসহ ইত্যাদি বিষয় আলোচিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্),  মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স),  মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর)সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন