১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ October ২০২৩, ৭:১৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার  দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী বিভাগীয় বিআরটিএ অফিসের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম কামরুল হাসান, উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়,  মোছা: ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী,  মো: আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী, রাজশাহী সিটি কর্পোরেশন।
সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, যাত্রী সেবা, ট্রাফিক শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার কে.এম আরিফুল হক, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন