আরএমপি’র পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আরএমপি’র পুলিশ লাইন্স মাঠে মহড়াটি অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদ, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্তসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: আবু সামা।
যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
