১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গাজায় ‘যুদ্ধাপরাধের স্পষ্ট আলামত’ রয়েছে: জাতিসংঘ

প্রকাশিত: ১০ October ২০২৩, ৯:৪৫ pm | বিভাগ: আন্তর্জাতিক, গ্রীনসিটি স্পেশাল, সব খবর
গাজায় ‘যুদ্ধাপরাধের স্পষ্ট আলামত’ রয়েছে: জাতিসংঘ
বিজ্ঞাপন

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের স্পষ্ট আলামত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, দুই পক্ষই যুদ্ধপরাধ করছে। বেসামরিক নাগরিককে লক্ষবস্তু করেছে হামাস ও ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ।

জাতিসংঘের যুদ্ধ পর্যবেক্ষণ বিষয়ক কমিশন জানিয়েছে, যারা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

এক বিবৃতিতে কমিশন জানায়, ‘আমরা জানাতে পেরেছি গাজায় শত শত নিরস্ত্র বেসামরিকের ওপর গুলি চালানো হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। অনেককে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো যুদ্ধাপরাধ।’

কমিশন জানায়, গাজায় পূর্ণ অভিযান চালানোর যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ইতোমধ্যে সেখানে পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বেসামরিকরা প্রাণ হারাবে।

আমাদের সময়

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন