১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১৫ October ২০২৩, ৬:৫২ pm | বিভাগ: বগুড়া, রাজশাহী প্রতিদিন, সব খবর
বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বিজ্ঞাপন

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন