১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিভিন্ন কর্মসূচিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৬ October ২০২৩, ৬:১৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বিভিন্ন কর্মসূচিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞাপন
বিভিন্ন আয়োজনে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে নেসকো কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরপর সেখান থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও  নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোহেল, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি প্রভাস কুমার আচার্য্য সহ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন