১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরাইলি ট্যাঙ্ক

প্রকাশিত: ২৬ October ২০২৩, ৮:১৭ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরাইলি ট্যাঙ্ক
বিজ্ঞাপন

ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে।

তারা বলেছে যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ‘অনেক সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত স্থাপনা’য় আঘাত করা হয়েছে বলে অভিযানের ভিডিও পোস্টে বলা হয়েছে।

এতে বলা হয়, এরপর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরাইলের ভূখণ্ডে ফিরে আসে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোন জানাতে রাজি হননি তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল আবিব থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, স্থল অভিযানটি কখন থেকে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রীসভার ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে। আমরা এরইমধ্যে হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি এবং এটা শুরু মাত্র।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, একই সঙ্গে আমরা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। আমি বলতে চাই না যে সেটি কখন, কিভাবে বা কতজন থাকবে। স্থল অভিযান নিয়ে আমরা কী কী বিষয়ে হিসাব-নিকাশ করছি সে সম্পর্কেও বিস্তারিত বলতে চাই না আমি, সাধারণ মানুষ এগুলো সম্পর্কে কিছু জানে না এবং এটাই হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৬ অক্টোবরের আগে যেমনটা ছিল ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সেই ‘স্থিতিশীল’ অবস্থানে ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই।

সূত্র: বিবিসি বাংলা  ও যুগান্তর 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন