১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী শহর ঘুরে মুগ্ধ বুবলী

প্রকাশিত: ২০ March ২০২২, ৪:২০ pm | বিভাগ: বিনোদন, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহী শহর ঘুরে মুগ্ধ বুবলী
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়নে মুগ্ধ বাংলোদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। রাজশাহীর মনোরম পরিবেশে ঘুরে রীতিমতো মুগ্ধ এ নায়িকা।
শনিবার সন্ধ্যায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী, চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ, চলচ্চিত্র পরিচালক সাঈফ চন্দন ও রাজশাহীর তরুণ চলচ্চিত্র অভিনেতা সামীর রুহানী।
সাক্ষাৎকালে তারা রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা, উন্নয়ন ও আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, টাইগার মিডিয়ার প্রযোজনায় পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে একটি সিনেমার শুটিং করতে রাজশাহীতে এসেছেন শবনম ইয়াসমিন বুবলী ও চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ, চলচ্চিত্র পরিচালক সাঈফ চন্দন সহ অন্যান্য অভিনয় শিল্পীরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন