রাজশাহী চেম্বারের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
৩রা নভেম্বর “জেল হত্যা দিবস”-২০২৩ উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

কর্মসূচীর মধ্যে ‘চেম্বার ভবনে’ কুরআন খতম ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদ কর্তৃক শহীদ এ,এইচ, এম কামারুজ্জামান এর কবর জিয়ারত ও পুস্প স্তবক অর্পন, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ।

চেম্বারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ ডলার, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান সাবেক পরিচালকবৃন্দ মোঃ আতিকুর রহমান, এম. শরীফ, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম , ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা লিপি, চেম্বার সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা, সহকারী সচিবমোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
