১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বললেন ইসরায়েলি মন্ত্রী

প্রকাশিত: ৫ November ২০২৩, ৯:২১ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বললেন ইসরায়েলি মন্ত্রী
বিজ্ঞাপন

ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। শনিবার রেডিও কোল বেরামার সাথে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইতামার বেন গভিরের চরম ডানপন্থী দলের সদস্য হচ্ছেন এলিয়াহু।

সাক্ষাৎকারে এলিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, ছিটমহলে পারমাণবিক বোমা ফেলা উচিত কিনা। জবাবে তিনি বলেন,  ‘এটি একটি সম্ভাবনা।

তিনি অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়েও তার আপত্তির কথা তুলে ধরেন।

এলিয়াহু বলেন, ‘আমরা নাৎসিদের মানবিক সাহায্য দেব না। গাজায় এমন কিছু নেই যে সেখানে বেসামরিক নাগরিকরা সংশ্লিষ্ট নয়।’

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা উচিত দাবি করে তিনি বলেন, ‘তারা আয়ারল্যান্ড বা মরুভূমিতে যেতে পারে, গাজার দানবদের নিজেদেরই সমাধান খুঁজে বের করা উচিত।’

চরমপন্থী এই মন্ত্রী বলেন, ‘গাজার উত্তরাঞ্চলের টিকে থাকার কোনো অধিকার নেই। যারাই ফিলিস্তিনি বা হামাসের পতাকা নাড়ে তাদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়।’

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন