১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ১৩ November ২০২৩, ৬:৫৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: দুলাল হক (৪৫)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

আরএমপি সূত্রে জানা যায়,  ১৩ নভেম্বর (১২ নভেম্বর দিবাগত)  রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দুলালকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে হেরোইন ক্রয় করে এনে রাজশাহীতে ব্যবসা করে আসছে।

তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন