দুর্বৃত্তদের হামলায় আহত সহকর্মীকে দেখতে হাসপাতালে আরএমপি’র কমিশনার
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) দুপুরে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে যান আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
এসময় আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী’র চিকিৎসকরা।
উল্লেখ্য, বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তারা দুজনই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
