রাজশাহীতে ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মো: আল আমীন (২২)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার মো: সেলিম রেজার ছেলে।
আরএমপি সূত্রে জানা যায়, গতকাল ২৫ নভেম্বর (২৪ নভেম্বর দিবাগত) ভোর সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই লোকমান হোসাইন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আল আমীনকে তার বাড়ি থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি পুলিশকে জানায়, উক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো।
তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
