১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাসিক মেয়র সাথে রাজশাহীর তিনটি আসনের আ.লীগ এমপি প্রার্থীদের সাক্ষাৎ

প্রকাশিত: ২৮ November ২০২৩, ৭:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাসিক মেয়র সাথে রাজশাহীর তিনটি আসনের আ.লীগ এমপি প্রার্থীদের সাক্ষাৎ
বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ এ রাজশাহীর তিনটি আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ।

May be an image of 8 people and dais

এ সময় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মিষ্টিমুখ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন