১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

৩০ মণ ভেজাল গুড়সহ গ্রেফতার ব্যবসায়ী

প্রকাশিত: ২৩ March ২০২২, ১০:৪৯ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
৩০ মণ ভেজাল গুড়সহ গ্রেফতার ব্যবসায়ী
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

চিনির তৈরি গুড়। ৩০ মণ গুড়ের একটুও আখের রস নেই। পুরোটাই চিনি ও কেমিকেল দিয়ে তৈরি করা গুড়। এমন ভেজাল গুড় তৈরি ও বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার থেকে ওই ৩০ মণ গুড়সহ তৈরির বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন- চারঘাটের গোপালপুরের মৃত আবু বক্কারের ছেলে আলী হোসেন (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ মণ ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন নিজ বাড়ীতে চিনির সাথে ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছিল। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ভেজাল গুড়ের ৮০ পাটারীর ওজন ৩০ মণ, তিন বস্তা চিনি, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, পাথরের চুন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৮ হাজার ৯৫০ টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন