১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ

প্রকাশিত: ১৩ December ২০২৩, ১০:২৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা,  উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ
বিজ্ঞাপন

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাজশাহীর তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রী সেলসিয়াসে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গত সোমবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১২দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরের দিন তাপমাত্রা বেড়ে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে। কিন্তু এক দিনের ব্যাবধানে তাপমাত্রা আবারো কমে গেছে ২ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। আর রাতের তাপমাত্রা কমতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার (১৩ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।

বাংলাদেশের পশ্চিম এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৬ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন