১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২৩ March ২০২২, ৭:১৬ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসা ইরাককে পাত্তাই দিল না বাংলাদেশ। দারুণ এক জয়ে স্বাগতিকরা পা রাখলো চলতি আসরের ফাইনালে।

আজ বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩০-১৭ ব্যবধানে।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। প্রথম সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া।

সর্বশেষ ২০২১ সালের আসরেও এই কেনিয়ার বিপক্ষে ফাইনালে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন