১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অ্যালকোহল আমার জীবনের বড় অংশ ছিল: শ্রুতি

প্রকাশিত: ১৮ December ২০২৩, ৯:০৫ pm | বিভাগ: বিনোদন, সব খবর
অ্যালকোহল আমার জীবনের বড় অংশ ছিল: শ্রুতি
বিজ্ঞাপন

অভিনয়ে, গ্ল্যামারে দক্ষিণী সিনেমায় যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি বিতর্ক-সমালোচনাও আলিঙ্গন করেছেন বারেবারে। বিশেষ করে শরীরে সার্জারি করানো নিয়ে দীর্ঘ দিন ধরে সহ্য করছেন নিন্দুকের কটু কথা। এছাড়া তাকে ঘিরে মাদকাসক্তির গুঞ্জনও রটেছিল। বলা হচ্ছে অভিনেত্রী শ্রুতি হাসানের কথা। কিংবদন্তি তারকা কমল হাসানের কন্যা তিনি। বাবার পথ ধরে নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন রূপালি জগতে।

মাদক ও নেশায় আসক্তির বিষয়ে শ্রুতি জানালেন, তিনি নেশায় আসক্ত ছিলেন না সেভাবে। তবে অ্যালকোহল তথা মদ তার জীবনের বড় একটা অংশ ছিল। যেটা এখন অতীত অধ্যায়।

শ্রুতি বলেন, ‘গত ৮ বছর ধরে আমি সংযত আছি এসব থেকে। আসলে যখন আপনি মদ্যপান করেন না, তখন কোনও পার্টিতে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে সংযত হয়ে যাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার মতে, সংযত হওয়া আমার নিজের জন্যই ভালো।’

Shruti Haasan Hot Photoshoot In Black Outfit.. - DESI GIRLZ

শ্রুতি হাসান জানান, তিনি একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর মদ্যপান করতেন। তার ভাষ্য, ‘আমি কখনও নেশায় আসক্ত ছিলাম না। কিন্তু অ্যালকোহল (মদ) আমার জীবনের একটা বড় অংশ ছিল। একটা সময় পর এটাকে আমার অনর্থক মনে হয়েছে। কারণ, আমি প্রায়শই মাতাল থাকতাম এবং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে চাইতাম।’

সূত্র: ইন্ডিয়া টুডে ও বাংলাট্রিবিউন

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন