১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সামান্থা

প্রকাশিত: ১৮ December ২০২৩, ৯:৪২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সামান্থা
বিজ্ঞাপন

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন; এখনো সুস্থ নন। এদিকে ফের বিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা। রোববার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি।

 ఇక అది అలా ఉంటే సమంత తాజాగా చేసిన కొన్ని కామెంట్స్ ప్రస్తుతం సోషల్ మీడియాలో వైరల్‌గా మారాయి. సమంత హాలీవుడ్ మూవీ ‘ది మార్వెల్స్’(The Marvels) ప్రమోషన్స్‌‌లో భాగంగా చేసిన కామెంట్స్ ప్రస్తుతం వైరల్ అవుతున్నాయి. Photo : Instagram

এ সময় ভক্তদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন সামন্থা। একজন লিখেন, ‘সবচেয়ে খারাপ একটি বছর শেষ হচ্ছে।’ এর সঙ্গে সম্মতি জানিয়ে সামান্থা লিখেন, ‘আমিও তাই অনুভব করছি।’ আরেক ভক্ত প্রশ্ন করেন, আপনি কি আবারো বিয়ে করার কথা ভাবছেন? উত্তরে সামান্থা বিয়েবিচ্ছেদের একটি পরিসংখ্যান শেয়ার করে লিখেন, ‘এই পরিসংখ্যান অনুসারে এটি খারাপ বিনিয়োগ।’

Check out the glamorous looks of Samantha Ruth Prabhu

এ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের পরিসংখ্যান অনুসারে প্রথম বিয়ে ভাঙনের হার ৫০ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় বিয়ে ভাঙনের হার যথাক্রমে ৬৭ ও ৭৩ শতাংশ।

 ఇక సమంత (Samantha Ruth Prabhu) పర్సనల్ విషయానికి వస్తే.. ఏమాయ చేశావే సినిమాతో పరిచయమైన ఈ తమిళ పొన్ను సమంత.. ఆ తర్వాత ఆ సినిమా హీరో నాగ చైతన్యనే (Naga Chaitanya) ప్రేమించి పెళ్లాడింది. ఏడేళ్లు ప్రేమించుకున్న వీరు 2017, అక్టోబర్‌ 7న వివాహ బంధంతో ఒకటయ్యారు. ఓ నాలుగేళ్ల తర్వాత ఈ జంట విడిపోయి అందరికి షాక్ ఇచ్చారు. మరి ఏం జరిగిందో తెలియదు.. 2021లో వీరిద్దరూ విడిపోతున్నట్లు ప్రకటించారు. ప్రస్తుతం ఎవరి దారిలో వారు సినిమాలు చేస్తూ బిజీగా ఉన్నారు.  Photo : Twitter

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন