১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

“শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে আরএমপির মতবিনিময় 

প্রকাশিত: ১৮ December ২০২৩, ৯:৪৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
“শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে আরএমপির মতবিনিময় 
বিজ্ঞাপন
আসন্ন যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ ও ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর দুপুর ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,  “শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা শুভ বড়দিনের উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনারকে আগত খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মযাজকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শুভ বড়দিন উপলক্ষ্যে কেক উপহার দেন। এসময় পুলিশ কমিশনার সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন