রাজশাহীতে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর গ্রামের মোঃ আসমত সরকারের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৪০) ও মোঃ শফিকুল ইসলাম কালুর স্ত্রী মোসাঃ শিল্পী নাহার(৪৪)।
আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২২ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার বড়গাছী দাদপুরগামী পাকা রাস্তার উপর একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম বিকেল সোয়া ৫ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ফরিদুল ইসলামকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
পরে ফরিদুল ইসলামের দেওয়া তথ্য মতে অপর শিল্পী নাহারকে আটক করে।
আটককৃত আসামী ফরিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
