১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বড়দিনে খ্রিষ্টান বিশপ হাউস পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার

প্রকাশিত: ২৫ December ২০২৩, ৭:৫৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বড়দিনে খ্রিষ্টান বিশপ হাউস পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার
বিজ্ঞাপন
বড়দিনে খ্রিষ্টান বিশপ হাউস পরিদর্শন করেছেন  আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। আজ দুপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে শাহমখদুম থানার ওমরপুর খ্রিষ্টান বিশপ হাউস পরিদর্শন করেন।
এসময় কমিশনারকে অভ্যর্থনা জানান বিশপ জেভার্স রোজারিও, রাজশাহী কাথলিক।
এরপর কমিশনার বিশপ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের ছিন্নমূল অতিদরিদ্র শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্),  মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, বিশেষ পুলিশ সুপার, সিটিএসবি,এএইচএম আসাদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) শারমিন আক্তার চুমকি, সহকারী পুলিশ কমিশনার ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন