পরিণীতি চোপড়ার বিয়ের স্বয়ম্বর
গ্রীনসিটি ডেস্ক:
বিয়ে করতে চান পরিণীতি চোপড়া। তিনি যে উপযুক্ত পাত্রের অপেক্ষায় আছেন, সে কথা আগেও বহুবার বলেছেন এই বলিতারকা। কিন্তু এবার প্রতীক্ষার ইতি টেনে স্বয়ম্বরের বন্দোবস্ত করলেন তিনি। কোন কোন অভিনেতা থাকবেন তার স্বয়ম্বরে? রিয়েলিটি শো-র বাকি দুই বিচারক করণ জোহর ও মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তাদের সঙ্গে থাকা সহবিচারক পরিণীতির জন্য বেছে দেবেন উপযুক্ত পাত্র। বিনোদনের দায়িত্ব নিয়েছেন ভারতী ও হর্ষও। শুভ কাজকে ঘিরে হওয়া অনুষ্ঠানের এই বিশেষ পর্বে কিংবদন্তি গায়ক কুমার শানুও শামিল হবেন পরিণীতির আনন্দে।
‘হুনারবাজ-দেশ কি শান’ রিয়েলিটি শো-তে তার স্বয়ম্বরের আয়োজন করা হয়েছে। যাতে পরিণীতির ভক্ত-অনুরাগীরাও তার স্বামী বেছে নেওয়ার প্রক্রিয়ার সাক্ষী হতে পারবেন। এ ছাড়াও রুপালি পর্দার আরও অনেক তারকাকেই দেখা যাবে ওয়ি প্রোগ্রামে।পরিণীতি ছাড়া এই রিয়েলিটি শো-র বাকি দুই বিচারক করণ জোহর ও মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সঠিক পাত্র বেছে নিতে পরিণীতিকে সাহায্য করবেন তারা। সঞ্চালক ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাচিয়াও পরিণীতিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। শুভ অনুষ্ঠানের এই বিশেষ পর্বে বলি গায়ক কুমার শানুও হাজির হবেন মঞ্চ মাতিয়ে।
