১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

একবার ভুল করেছেন, তাই পুষ্পা ছবির দ্বিতীয় মৌসুমে আইটেম নাচ করতে রাজি

প্রকাশিত: ২৪ March ২০২২, ৫:১১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
একবার ভুল করেছেন, তাই পুষ্পা ছবির দ্বিতীয় মৌসুমে আইটেম নাচ করতে রাজি
বিজ্ঞাপন

তবে এ ছবির পরিচালক সুকুমার এই সাড়া জাগানো আইটেম গানটিতে প্রথমে দিশাকে নিতে চেয়েছিলেন। কিন্তু এই বলিউড অভিনেত্রী কিছুতেই রাজি হননি। পরে এই আইটেম গানের জন্য নির্মাতারা সামান্থাকে নেন। তাই পুষ্পা মুক্তির পর নিশ্চয় নিজের ভুল বুঝতে পেরেছেন দিশা।

এদিকে জোরদার প্রস্তুতি চলছে পুষ্পা ছবির দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল-এর। জানা গেছে, দ্বিতীয় পর্বে পরিচালক আরও বেশি চমক দিতে চলেছেন। পুষ্পা: দ্য রুল-এ-ও তিনি এক জমজমাট আইটেম গান রাখবেন। এই গানের জন্য সুকুমার নাকি আবার দিশাকেই চাইছেন। আর তাই তিনি দিশাকে এই আইটেম গানে নাচ করার প্রস্তাব দিয়েছেন। শোনা যাচ্ছে, এই বলিউড নায়িকা নাকি সম্মতি দিয়েছেন৷ তাই পুষ্পা: দ্য রুল ছবিতে সামান্থার বদলে দিশার ঝলক দেখার সম্ভাবনা বেশি।

আধখোলা প্যান্ট, লাল অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন ধরাচ্ছেন দিশা  পটানি.....Disha Patani red hot looks in red bikini, see photos – News18  Bangla

দিশার খোলামেলা ছবি প্রায়ই নেট দুনিয়ার সাড়া ফেলে। ফিটনেস ঘিরে নিত্যনতুন চ্যালেঞ্জ উতরে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এ অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গেছে সালমান খানের সঙ্গে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে। সামনে দেখা যাবে এক ভিলেন রিটার্নস, আর যোদ্ধা ছবিতে।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন