১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শুক্রবার রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

প্রকাশিত: ২৪ March ২০২২, ৭:০১ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
শুক্রবার রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন