১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মহান স্বাধীনতা উপলক্ষে আরএমপির প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ March ২০২২, ৭:৪৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
মহান স্বাধীনতা উপলক্ষে আরএমপির প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরএমপির প্রীতি ভলিবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৫ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে প্রীতি ভলিবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ।
খেলা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  মোঃ সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  মোঃ মজিদ আলী বিপিএম মহোদয় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া)  মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন