১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘ডন থ্রি’তে আসছেন কিয়ারা

প্রকাশিত: ২১ February ২০২৪, ৯:০৮ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘ডন থ্রি’তে আসছেন কিয়ারা
বিজ্ঞাপন

অবশেষে ‘ডন’ সিরিজের তৃতীয় অধ্যায় নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার। তবে নতুন এই সিনেমাতে দেখা যাবে না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

এই অধ্যায়ের সিনেমাতে দেখা মিলবে রণবীর সিং ও কিয়ারা আদভানিকে। এক্সে (টুইটার) একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন ফারহান আখতার।

কিয়ারা নিজেও এক্সে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এ অভিনেত্রী তাতে লেখেন, ‘ৱআইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। উত্তেজনাপূর্ণা এই যাত্রা শুরু করার আগে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। ’

অন্যদিকে ফারহান আখতার একটি ভিডিও পোস্ট করে কিয়ারাকে স্বাগত জানিয়েছেন।

তবে ডনের নতুন অধ্যায়ে কিয়ারা কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন কিয়ারা। অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুইটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন