১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ March ২০২৪, ৭:৫২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী পুলিশ লাইন্‌স ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার  প্রস্তাবনা গুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে আরএমপি’র কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল ওয়াহাব, এসআই (সশস্ত্র)  মো: আব্দুস সালাম ও কনস্টেবল জনাব মো: বদিউজ্জামানকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার বিদায় অতিথিদের শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁদের অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন