১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে দুঃস্থ ও অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত: ২৩ March ২০২৪, ৮:৫৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে দুঃস্থ ও অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ
বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রাজশাহী মহানগরীতে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার নগরীর ভেড়িপাড়া মোড় ও কোর্ট বাজারে  ইফতার বিতরণ করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় শনিবারও প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন