১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘তারাক মেহতা কা উল্টা চশমার’ জনপ্রিয় অভিনেতা চারদিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ২৯ April ২০২৪, ৮:৫২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘তারাক মেহতা কা উল্টা চশমার’ জনপ্রিয় অভিনেতা চারদিন ধরে নিখোঁজ
বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় ধারবাহিক ‘তারাক মেহতা কা উল্টা চশমার’ জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিং চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি এই ধারাবাহিকটিতে ‘রোশান সিং সোধি’-র ভূমিকায় অভিনয় করে থাকেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ২২ এপিল থেকে গুরুচরণ সিং নিখোঁজ রয়েছেন। দিল্লি পুলিশ এখন একটি অপহরণের মামলা নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে তিনি অপহরণের শিকার হয়েছেন।

গুরুচরণের বাবা গতকাল শুক্রবার দিল্লির পালাম পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি জানান তার ছেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ গুরুচরণ

দিল্লি পুলিশ জানিয়েছে ৫০ বছর বয়সী এই অভিনেতা ২২ এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মুম্বাই যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তিনি মুম্বাইগামী ওই ফ্লাইটে চড়েননি। অর্থাৎ তিনি মুম্বাই যাননি বলে ধারণা করা হচ্ছে।

গুরুচরণের মোবাইল নাম্বারটি ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল। এই সময়ের মধ্যে তার মোবাইল দিয়ে বেশ কয়েকবার অর্থ আদান-প্রদান হয়েছে।

সূত্র: ইন্ডিয়াটুডে

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন