রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা
ৎরাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউনিসলর কামরুজ্জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, মোসাঃ শিউলী, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলম, ফেডারেশনের ও সিডিসি নেতৃবৃন্দ, ক্লাস্টারের সদস্যবৃন্দ।
কর্মশালায় জানানো হয়, শহরের দরিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিও সাথে সাথে তাদের বসতি এলাকায় সহজে গমনযোগ্য পথ, স্বাস্থ্যকর পায়খানা নির্মাণ, ড্রেন নির্মাণ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, দ্রারিদ্রতা হ্রস করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি কাজ করে যাচ্ছে। কমিউনিটি কর্তৃক চাহিদা ও অগ্রাধিকার নিরূপন করত কমিউনিটির নেতৃবৃন্দ নির্দিষ্ট বরাদ্দের ভিত্তিতে ভৌত অবকাঠামো বাস্তবায়ন করে।
