১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ঈদের দিনসহ আগে ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে

প্রকাশিত: ৩০ May ২০২৪, ৯:৩২ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
ঈদের দিনসহ আগে ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে
বিজ্ঞাপন

ঈদের দিনসহ আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে পশুবাহী গাড়ি ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।আজ বৃহস্পতিবার সকালে বনানীস্থ বিআরটিএ’র সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœকরণ সংক্রান্ত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদের দিনসহ এর পূর্বের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে এবং সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের দিন এবং আগে-পরে ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলবে। ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে।’

যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরের পর আমাদের বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। বিষয়টি আমাকে বিব্রত করেছে।’

ওবায়দুল কাদের বলেন, এর জন্য সরাসরি দায়ী না হলেও মন্ত্রী হিসেবে তাকে সমালোচনা মোকাবিলা করতে হবে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন টার্মিনালে পর্যবেক্ষণ কেন্দ্র থাকবে ও টিম কাজ করবে। সড়কে সব অবৈধ, অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা হবে।

পরিবহণ সংকট নিরসনে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে।

বাসস, যুগান্তর

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন