১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে-গুলি করে হত্যা

প্রকাশিত: ১০ June ২০২৪, ৭:৪৩ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে-গুলি করে হত্যা
বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১০ জুন) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল। নিহত রোহিঙ্গা তরুণরা হলেন, মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খাঁন।

অধিনায়ক মো. ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করেন। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় তারা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গা তরুণকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

উখিয়া থানার ওসি  মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন