১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

৩১ মার্চ হতে রামেক হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ৩১ March ২০২২, ৭:৫১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
৩১ মার্চ হতে রামেক হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার  (৩১ মার্চ) হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ রাখা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ বৃহস্পতিবার হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ রাখা রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে যে সকল কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে সেগুলো হলো- নগরীর ৯, ১২ ও ২২নং ওয়ার্ড কার্যালয়।

এছাড়াও ৭, ১১, ১৩, ১৫, ১৮ ও ২৬নং নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২৫নং ওয়ার্ড সিটি হাসপাতাল। তবে পুলিশ লাইন হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন