১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে যোগ দিবস পালন

প্রকাশিত: ২২ June ২০২৪, ৩:০৬ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে যোগ দিবস পালন
বিজ্ঞাপন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ যোগ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় যোগচর্চা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার যোগ ব্যায়ামের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এর প্রয়োজনীয়তা উল্লেখ করে সেই সম্পর্কে বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক শফিকুর রহমান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বক্তব্য দেন।

যোগচর্চায় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভিন্ন অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

বাংলা নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন