১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ৩ December ২০২৪, ৭:১৭ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার
বিজ্ঞাপন

ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিবিসি বাংলার সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর এবং কূটনৈতিক জোন বলে পরিচিত সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী কিছু রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশের গুলশান বিভাগ।

দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা দুইটার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে।

তিনি বলেছেন, দূতাবাস এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন