১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ১১ March ২০২৫, ১০:৩৪ pm | বিভাগ: আইন-আদালত, জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল
বিজ্ঞাপন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধ করা কেন অবৈধ ও বে-আইনি হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

খুলনার সোনাডাঙার সচিন্দ্র নাথ শীল নামের এক ব্যক্তির আনা রিটের শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও কাজি ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থ বাসস-এর খবর অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন