১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

৩০ এপ্রিল রিক্সা-অটোরিক্সার লাইসেন্স নবায়নের শেষ সময়

প্রকাশিত: ৫ April ২০২২, ১০:৪৩ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
৩০ এপ্রিল রিক্সা-অটোরিক্সার লাইসেন্স নবায়নের শেষ সময়
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়লো রাজশাহী নগরীতে চলাচলরত লাইসেন্সবিহীন সকল অটোরিক্সা, চার্জার রিক্সার লাইসেন্স নবায়নের মেয়াদ। রাজশাহী সিটি কর্পোরেশনে যারা ২০২১-২২ অর্থ বছরের অটোরিক্সা, চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন করতে পারেননি তাঁদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নবায়ন করতে জানানো যাচ্ছে।

চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে চার্জার রিক্সা, অটোরিক্সা চালাতে হবে। নগরীকে যানজট মুক্ত রাখতে অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

রাসিকের রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক সুমন।

সভায় রাসিকের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের টি আই-১ মো. কোরাইশী, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মো. সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন