১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫ April ২০২২, ৫:৩১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত হলো মোঃ মোস্তাকিন রনি(৩৭)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,  গতকাল ৪ এপ্রিল রাত ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় ১ ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের  ঐ টিম রাত ৯ টায় ঘটনাস্থল থেকে আসামী মোঃ মোস্তাকিন রনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন