১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বিকেলে

প্রকাশিত: ৬ April ২০২২, ১১:৩১ am | বিভাগ: রাজনীতি
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বিকেলে
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (৬ এপ্রিল) শারিরীক চেক-আপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে বুধবার বিকেল তিনটার পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার শারিরীক চেক আপ করা হবে।

এর আগে, টানা ৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন।

সূত্র: বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন