১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

একাডেমিক স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর দু’টিসহ ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ৬ April ২০২২, ১১:৫৮ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, শীর্ষ সংবাদ
একাডেমিক স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর দু’টিসহ ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

একাডেমিক স্বীকৃতি পাচ্ছে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। ১৫টি প্রতিষ্ঠানকে নিম্নমাধ্যমিক পর্যায়ের ও ২টি কলেজকে উচ্চমাধ্যমিক পর্যায়ের। বিষয়টি জানিয়ে দিনাজপুর, রাজশাহী ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, দিনাজপুর বোর্ডের ১৪টি, রাজশাহী বোর্ডের ২টি, ঢাকা বোর্ডের একটি প্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি দেয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। এগুলোর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানকে নিম্নমাধ্যমিক পর্যায়ের ও দুইটি প্রতিষ্ঠানকে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে।

নিম্নমাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি পাচ্ছে, , রাজশাহীর বোয়ালিয়ার শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল এবং বগুড়ার দুপচাচিয়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর সদরের কেরী মেমোরিয়াল হাইস্কুল, রংপুর সদরের রামপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, কুড়িগ্রামের উলিপুরের এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল, নামাজের চর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গাছবাড়ী মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাজিবপুর উপজেলার উত্তর কোদালকাটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার বোয়ালমারী বাঁশপেঁচাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হাতীবন্ধা উপজেলার নঈম উদ্দিন মোস্তাজির নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা উপজেলার আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডিমলা উপজেলার বাইশপুকুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গাইবান্ধা সদর উপজেলার জিইউকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও এস কে এস স্কুল অ্যান্ড কলেজ।

আর উচ্চমাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, ঢাকার খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ এবং রংপুরের কাউনিয়ার শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন