১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘কাঁচা বাদাম’র গায়কের সঙ্গে গাইলেন হিরো আলম

প্রকাশিত: ৯ April ২০২২, ৪:৪৭ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘কাঁচা বাদাম’র গায়কের সঙ্গে গাইলেন হিরো আলম
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

সামাজিকমাধ্যমের বৌদলতে তারকা হয়ে ওঠেন ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর ও বাংলাদেশের বগুড়ার হিরো আলম। এবার এই দু’জনে মিলে কণ্ঠ দিলেন এক গানে।

জানা গেছে, শনিবার (৯ এপ্রিল) কলকাতার একটি স্টুডিওতে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম ও ভূবন বাদ্যকর।

হিরো আলম বলেন, ‘ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে কলকাতায় এসেছি। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। অবশেষে এখানকার লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং করছি। ’

ভূবন ও হিরো আলমের নতুন গানের শিরোনাম ‘হাউ ফানি’। গানের কথা লিখেছেন এফ এ প্রীতম। এর সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷

এ বিষয়ে আরও জানা গেছে, শিগগিরই গানের ভিডিও নির্মাণ হবে। এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। এরপরেই গানটি প্রকাশ করা হবে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন