১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সপরিবারে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন মেয়র লিটন

প্রকাশিত: ১০ April ২০২২, ৩:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
সপরিবারে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন মেয়র লিটন
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
সপরিবারে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ত্যাগ করেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র মহোদয়।
সফরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোটমেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া এবং ভাতিজা হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়।
এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইস্তিয়াক আহমেদ সানি পবিত্র ওমরাহ পালনে সফর সঙ্গী হয়েছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন