১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ট্রেনে কাটাপড়ে আশা এনজিও কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১ April ২০২২, ১১:৫৯ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
ট্রেনে কাটাপড়ে আশা এনজিও কর্মীর মৃত্যু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে ফারুক হোসেন (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারুক জেলার বাগমারার তালতুলি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জিআরপি থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়েছে। তিনি নগরীর উপশহরের আশা ব্যাংকের সিনিয়র ম্যানেজার ছিল। নিহতের পরিবারের লোকজন এসেছেন। এবিষয়ে আইগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন