১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ১২ April ২০২২, ২:৫৭ pm | বিভাগ: জাতীয়
তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
বিজ্ঞাপন

ভোলায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন-  স্বর্ণা, দিলারা, জারা, সুমনা, সাগরিকা, পাপড়ি ও শারমিন। তারা ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে দৌলতখান উপজেলার বটতলা এলাকা এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভোলা সদর ও দৌলতখানের দু’গ্রুপের চাঁদা তোলা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সদর হাসপাতালে তাদের দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার। তিনি জানান, হামলার পর পর পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। -বিডি প্রতিদিন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন